আফগানিস্তান সীমান্ত বন্ধ করল ইরান
দি নিউজ লায়নঃ আফগানিস্তান সীমান্ত বন্ধ করল ইরান। আফগানিস্তান থেকে পালানো শরণার্থীদের ঢলের মুখে সীমান্ত বন্ধ করেছে বলে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকদিন আগে তিনি বলেছিলেন আফগানিস্তান থেকে পালানো শরণার্থীর ঢল সামাল দিতে আফগান সীমান্তের কাছে শরণার্থী শিবির তৈরি করছে ইরান।
ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত বিষয়ক বিভাগের পরিচালক হোসেইন কাসেমি বলেছেন, সীমান্ত সংলগ্ন ইরানের তিনটি প্রদেশকে নির্দেশ দেয়া হয়েছে আফগানিস্তানের ঘটনা প্রবাহ বিবেচনায় এবং ‘করোনাভাইরাস বিধিনিষেধের’ কারণে আফগানিস্তান থেকে আসা শরণার্থীদের তারা যেন ফিরিয়ে দেয়।
Post a Comment