দেড় বছর পেছাল ইংলিশদের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ - The News Lion

দেড় বছর পেছাল ইংলিশদের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ

 


দি নিউজ লায়নঃ  ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত। সোমবার এ তথ্য জানায় ক্রিকইনফো। মঙ্গলবার সবশেষ আপডেট দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে জানা গেল, দুই বোর্ডের সমঝোতায় দেড় বছর পিছেয়েছে ইংলিশদের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ।  চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ২২ গজে দুই দলের লড়াই হওয়ার কথা ছিল। 


৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল আইসিসি ওয়ার্ল্ড সুপার লিগের অংশ। আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ-ইংল্যান্ডের ছোট সংস্করণের তিনটি ম্যাচ খেলার কথা ছিল। বিসিবি প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, ২০২৩ সালে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে ইংল্যান্ড দল এবং তিন ম্যাচের দুই সিরিজ খেলবে ঢাকা ও চট্টগ্রামে। তবে কী কারণে সফর স্থগিত হলো সেটা জানায়নি দুই দেশের বোর্ড।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.