আর বাঙালির পাতে পড়বে না ইলিশ? জারি নিষেধাজ্ঞা
দি নিউজ লায়নঃ আর বাঙালির পাতে পড়বে না ইলিশ? কারন এবার ইলিশ নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ বিক্রির ও ধরার উপর নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এমনটাই বাংলাদেশ সংবাদ সূত্রের খবর।
এই নিষেধাজ্ঞার ফলে ইলিশ বিপণন, পরিবহন, ক্রয়-বিক্রয়, বিনিময় এবং মজুদও নিষিদ্ধ থাকবে। ফলে ওই কয়েকদিন সম্ভবত পাতে ইলিশ তুলতে পারবেন না কেউই।নিয়ম ভঙ্গ করলে কড়া শাস্তি হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে সরকারের তরফে। সেক্ষেত্রে জেল ও জরিমানা পর্যন্ত হতে পারে।
Post a Comment