টুইটারের পর এবার রাহুল গান্ধীর পোস্ট মুছে দিল ফেসবুক - The News Lion

টুইটারের পর এবার রাহুল গান্ধীর পোস্ট মুছে দিল ফেসবুক

 


দি নিউজ লায়নঃ  এবার ফেসবুকের কোপে রাহুল গান্ধী। ধর্ষিতার পরিবারের ছবি পোস্ট করায় রাহুল গান্ধীর অ্যাকাউন্ট লক করে দিয়েছিল টুইটার।এবার সেই একই পথে হাঁটল ফেসবুক ও ইনস্টাগ্রাম।তাঁকে নোটিশ দিল ফেসবুক কর্তৃপক্ষ। তাঁকে বলা হয়েছে, ইনস্টাগ্রামে নির্যাতিতার পরিবার নিয়ে তিনি যে পোস্টটি করেছেন, তা যেন অবিলম্বে মুছে ফেলা হয়।  দিল্লিতে ৯ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়।


 এরপর পরিবারকে না জানিয়ে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। রাজধানীর বুকে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল সকলেই। একই ভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও সরব হন। মৃতার পরিবারের সঙ্গে দেখাও করেন তিনি। আর তারপরই নৃশংস অত্যাচারের শিকার ওই নাবালিকার পরিবারের সদস্যদের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। যার জেরে বিতর্কে জড়ান তিনি। টুইটার আগেই মুছে দিয়েছিল কংগ্রেস নেতার এই বিতর্কিত পোস্ট। এবার পোস্ট সরিয়ে দিল ফেসবুক ও ইনস্টাগ্রাম। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.