নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার শিমুলিয়া গ্রামের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দাসপুর থানার রাজনগর গ্রামের এক যুবকের বিরুদ্ধে ।দাসপুর থানার রাজনগর গ্রামের ওই যুবকের বিরুদ্ধে নাবালিকার বাবা ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘাটাল থানার শিমুলিয়া গ্রামের পঙ্কজ দণ্ডপাট অভিযোগ করে বলেন তার মেয়ের বয়স ১৭ বছর ২ মাস। দাসপুর থানার রাজনগর গ্রামের এক যুবক তার মেয়েকে ফুঁসলিয়ে পালিয়ে গিয়ে অন্যত্র আত্মগোপন করে রয়েছে।
তাদের কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি তার মেয়েকে খুঁজে দেওয়ার জন্য ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছেন ।তিনি বলেন আমি আমার মেয়েকে ফেরত চাই, সেই সঙ্গে অভিযুক্ত ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। তবে পুলিশকে জানানো সত্ত্বেও এখনো মেয়েকে ফিরে না পাওয়ায় একেবারেই হতাশ হয়ে পড়েছেন পঙ্কজ দণ্ডপাট ও তার পরিবারের লোকেরা ।তারা কোথায় আত্মগোপন করেছে তাও জানতে পারেননি বলে তিনি জানান। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল থানার শিমুলিয়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘাটাল থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই নাবালিকাকে উদ্ধারের জন্য অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
Post a Comment