পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মী, পরিবারের পাশে বিধায়ক - The News Lion

পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মী, পরিবারের পাশে বিধায়ক

 


দি নিউজ লায়নঃ পাণ্ডবেশ্বরে খুন তৃণমূল কর্মী। মৃত তৃণমূল কর্মীর নাম দিলীপ তুরি(৪৫ বছর)। পাণ্ডবেশ্বরের পন্থনগরের কাছে একটি মুরগির দোকানে কাজ করত ওই তৃণমূল কর্মী। দীর্ঘক্ষণ ধরে বাড়ি ফিরছে না দেখে তার বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তারপর খবর পাই পন্থানগর নগর ফুটবল মাঠের পাশে একটি ডোবাতে রক্তাক্ত দেহ পড়ে থাকার। 


স্থানীয়রা পরিবার-পরিজনের লোকজনেরা ঘটনাস্থলে ছুটে আসে।রক্তাক্ত দিলীপকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যায় পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্থানীয়রা দাবি করেন দিলীপ খুব ভালো মানুষ হিসাবে পরিচিত এলাকায়। 


কেও কিছু বুঝতে পারছেন না এই ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে। অন্যদিকে পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী অভিযোগ করেন পাণ্ডবেশ্বরকে অশান্ত করার চেষ্টা করছে দুষ্কৃতীরা। তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবার রাত্রিতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় এলাকাজুড়ে।পুলিশের প্রাথমিক ধারনা দিলিপকে ভারি বস্তু দিয়ে ঘাড়ে,বুকে আঘাত করার কারনেই তার মৃত্যু হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.