কেন ভ্যাকসিন সার্টিফিকেটে Modi-র ছবি ও বার্তা? জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী - The News Lion

কেন ভ্যাকসিন সার্টিফিকেটে Modi-র ছবি ও বার্তা? জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী

 


দি নিউজ লায়ন;  টিকা সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর ছবি ও বার্তা ছাপা নিয়েও সরব বিরোধীরা। এর মাধ্যমে সরকার নিজের প্রচার করছে বলে তাঁদের অভিযোগ। এই ছবি ও বার্তা দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। মঙ্গলবার বিরোধীদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিল কেন্দ্র।  মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার রাজ্যসভায় লিখিত আকারে তাঁর জবাব দেন। 


তিনি বলেন,"টিকা সার্টিফিকেটে প্রধানমন্ত্রীর বার্তা ও ছবি জনস্বার্থে প্রচারিত। কারণ টিকা নেওয়ার পরেও উপযুক্ত আচরণ অনুসরণ করার উচিত। সেই গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই প্রধানমন্ত্রী মোদীর ছবি ও বার্তা সম্বলিত সার্টিফিকেট দেওয়া জরুরি। এটা করোনা বিরোধী প্রচারকে শক্তিশালী করে।" তিনি আরও জানান, "নৈতিক ও জনস্বার্থে এই প্রচার করছে সরকার।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.