তৃণমূল কর্মীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি
দি নিউজ লায়ন; তৃণমূলের দাপুটে কর্মীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ শহর এলাকায়। তৃণমূল কর্মী সনোজ যাদব কে স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।শেষ পাওয়া খবরে ঘটনায় রাঙ্গা পান্ডে নামের এক জমি কারবারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় থানায় পুলিশ কর্তা বলেন, অভিযোগকারী দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবসায়ীরা না পান্ডের বাড়ি ও তার আশেপাশের সম্ভাব্য এলাকায় তল্লাশি অভিযান রেখেছি'"।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিমগঞ্জ শহর এলাকার বাসিন্দা দাপুটে ঐ তৃণমূল কর্মী পেশায় ব্যবসায়ী সনোজ যাদব কে পাড়ার একটি মিষ্টির দোকানের সামনে কাছ থেকে গুলি ছোড়ে অভিযুক্ত রাঙ্গা পান্ডে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে এলাকায় জমিজমা কেনাবেচা সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত। এমনকি একে অপরের সঙ্গে ভালো ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। তবে সম্প্রতি নতুন জমি কেনা নিয়ে সনোজ একসাথে মনোমালিন্য শুরু হয় অভিযুক্ত রাঙ্গা পান্ডের।
ওই মিষ্টির দোকানের সামনে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে আচমকা তার চরমে পৌঁছায়। আর সেই সময় রাঙ্গা কোমর থেকে বন্দুক বের করে সনোজ কে গুলি করতে ফায়ার করে। আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তৃণমূল কর্মীকে উদ্ধার করে। বেগতিক দেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত রাঙ্গা পান্ডে। এ ব্যাপারে জিয়াগঞ্জের তৃণমূল নেতা দেবাসিশ সরকার বলেন,"আমাদের দলীয় কর্মী-সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। খতিয়ে দেখা হচ্ছে কে বা কারা এর সঙ্গে যুক্ত রয়েছে"।

Post a Comment