পুরুলিয়ায় মাওবাদীদের নাম করে হুমকি - The News Lion

পুরুলিয়ায় মাওবাদীদের নাম করে হুমকি

 


দি নিউজ লায়ন;    লোকসভা ভোটের পরে ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়িক পড়েছে পুরুলিয়ার। একাধিক জয়ী সদস্য সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই কর্মীদের বিভিন্ন ভাবে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূলের। এবার প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনতে বিজেপির সদস্য তৃণমূলকে সমর্থন দেওয়ায় সেই সদস্যের স্বামীর হাত কেটে নেওয়ার হুমকির পোষ্টার মিললো।   তৃণমূলের অভিযোগ, মাওবাদীদের নাম করে ওই পোস্টার আসলে লাগিয়েছে বিজেপি। 


 বরাবাজার ব্লক তৃণমূলের সভাপতি, লম্বোদর মাহাতো বলেন, " দিদির উন্নয়নে সামিল বিভিন্ন দল থেকে তৃণমূলে যোগদান করেছেন। বিজেপি থেকে বহু কর্মী যোগদান করছেন। কয়েকদিন আগে বেড়াদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দখলে আসার পরের দিন ওই এলাকাতেও পোস্টার পাওয়া যায়। ধেলাৎ বামু গ্রাম পঞ্চায়েতে বিরুদ্ধে অনাস্থার আবেদন জমা পড়েছে। সেখানে বিজেপি দুজন সদস্য ওই অনাস্থা সমর্থন করেছেন। তারা আগামী দিনে দলে যোগদান করার কথা জানিয়েছে। সেই কারনেই ভয় দেখানোর জন্যই এধরনের পোষ্টার ছড়ানো হচ্ছে। এর পেছেন বিজেপির লোকজনেই জড়িত রয়েছে।“   


শুক্রবার সকালে বরাবাজারের ধেলাৎ বামু গ্রাম পঞ্চায়েতের বদলডি মোড় থেকে দুটি পোষ্টার উদ্ধার করে বরাবাজার থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, সাদা কাগজে লাল কালিতে ওই পোষ্টারে লেখা হয়েছে,"মাওবাদী। যে বিজেপি মেম্বার টিএমসি পার্টিতে সমর্থন করবেন সে মেম্বারের স্বামীর হাত দুটো কাটা যাবে। ঢেলাত বামু অঞ্চলের তিনজন টার্গেট আছে। ইতি মাওবাদী।" এবং অন্যপোষ্টারটিতে লেখা রয়েছে," যে বিজেপি মেম্বার টিএমসি পার্টিতে সমর্থন করিবেন সে সব মেম্বারের স্বামীদের হাত দুটো কটা যাবে।কারণ ?বিজেপি পার্টির শন মান যদি গুচাও তা হলে তোমাদের খেলা শেষ। ধেলাত বামু অঞ্চল মনে রেখো। মাও জিন্দাবাদ। 


জেলা পুলিশ একটি সুত্রে জানাগিয়েছে, প্রাথমিক তদন্তে জানাগিয়েছে দুটির মধ্যে কোনোটিই মাওবাদীদের পোস্টার নয়। পুরুলিয়া জেলা পুলিশ সুপার এসসেলভা মুরুগান বলেন, ঘটনার তদন্ত চলছে।“ জানা গিয়েছে, ধেলাৎ বামু গ্রাম পঞ্চায়েতের ১০ টি আসনের রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ৪ টি আসনে জয়ী হয়, বিজেপি পায় ৪ টি আসন। নির্দল পায় ২ টি। দুই নির্দল সদস্যকে নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি।প্রধান হয় নির্দলের বিন্দুমতি মাহাতো। উপ প্রধান হয় বিজেপির ধনেস্বরি মাঝি। গত শুক্রবার বিজপির দুই সদস্য ও তৃণমূলের ৪ সদস্য মিলেপঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগতুলে অনাস্থার  জন্য আবেদন জানান।

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.