পরিবার নিয়ে নিজের পুরোনো বাড়ি বার্সেলোনায় বেড়াতে গেলেন মেসি, সঙ্গী নেইমার - The News Lion

পরিবার নিয়ে নিজের পুরোনো বাড়ি বার্সেলোনায় বেড়াতে গেলেন মেসি, সঙ্গী নেইমার

 


দি নিউজ লায়নঃ     পরিবার নিয়ে নিজের পুরোনো বাড়ি বার্সেলোনায় বেড়াতে গেলেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি । এ যাত্রায় মেসি- রোকুজ্জোর সঙ্গী হয়েছেন ব্রাজিল তারকা নেইমার।    ব্রেস্তের মাঠে পিএসজি খেলতে নামার আগেই পরিবার নিয়ে বেড়াতে যান মেসি। এমনটাই সূত্রের খবর। সূত্রের খবর অনুযায়ী, ব্রেস্তের বিপক্ষে দলে না থাকায় কিছুটা ছুটি পেয়েছেন মেসি।


 তাই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বার্সেলোনায় নিজের বাড়ি গেছেন মেসি। আর্জেন্টাইন তারকা কাতালান শহরে পা রাখার কিছুক্ষণ বাদেই আরেকটি ফ্লাইটে বার্সায় পা রাখেন বন্ধু নেইমার। দুই তারকার বার্সায় যাওয়ার ছোট্ট একটি ভিডিও ক্লিপও প্রকাশ হয়েছে।   দুই বন্ধু মিলে লুইস সুয়ারেজের বাড়িতে রাতের খাবার খেয়েছেন। নেইমার, মেসি, সুয়ারেজ—তিন জনই ছিলেন বার্সার এক সময়ের আক্রমণ ভাগের প্রাণ। সুযোগ পেয়ে তাই তিন বন্ধুই একসঙ্গে হন। তবে, ছুটি কাটিয়ে দ্রুতই আবার প্যারিসে ফিরবেন মেসি-নেইমার।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.