উত্তর হাওড়ায় আরও ২টি বাড়াল দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প - The News Lion

উত্তর হাওড়ায় আরও ২টি বাড়াল দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প

 


দি নিউজ লায়নঃ  মানুষের ভীড় সামাল দিতে উত্তর হাওড়ায় দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প আরও ২টি বাড়ানো হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প দুয়ারে সরকার কর্মসূচি সোমবার ১৬ আগস্ট শুরুর দিন থেকেই হাওড়াতেও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মানুষের স্বতফূর্ত ভীড় লক্ষ্য করা যাচ্ছে হাওড়া শহরের প্রতিটি ক্যাম্পেই। উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী মঙ্গলবার পুলিশ প্রশাসন ও পৌর আধিকারিকদের সঙ্গে নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পগুলি পরিদর্শন করেন।


 মানুষের ভীড় সামাল দিতে এদিন থেকে বিধায়কের হস্তক্ষেপে নতুন আরও দুটি জায়গায় দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়। উত্তর হাওড়ার জটাধারী পার্ক ও গোলাবাড়ির ঘাসবাগান ময়দানে  এই নতুন শিবির চালু করা হয়। এদিন গৌতম চৌধুরী বলেন, ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর এই জনপ্রিয় কর্মসূচি দুয়ারে সরকার মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সোমবার উত্তর হাওড়ায় এই শিবিরে মানুষের স্বতফূর্ত যোগদানের ফলে ভীড় নিয়ন্ত্রণ করা কার্যত কঠিন হয়ে পড়েছিল। তাই মঙ্গলবার পুলিশ প্রশাসন ও পৌর আধিকারিকদের সঙ্গে নিয়ে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেছি। মানুষের ভীড় সামাল দিতে এদিন থেকে নতুন আরও দুটি জায়গায় দুয়ারে সরকার কর্মসূচি চালু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.