হাবরা থানায় কুকুর খুনের অভিযোগ - The News Lion

হাবরা থানায় কুকুর খুনের অভিযোগ

 


দি নিউজ লায়নঃ  দুই প্রতিবেশীর পোষা কুকুরের মধ্যে মারামারির ঘটনাকে ঘিরে দুই প্রতিবেশীর মধ্যে বচসা।আর তার জেরেই এক প্রতিবেশীর কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে অন্য প্রতিবেশীর বিরুদ্ধে।হাবরা থানায় কুকুর খুনের অভিযোগ দায়ের করেছেন রুপালী মোড়ল নামে এক গৃহবধু। পুলিশ জানিয়েছে কুকুর মারার অভিযোগ হয়েছে। তার ভিত্তিতে কেস করা হয়েছে। মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 


  পুলিশ জানিয়েছে হাবরা থানার হায়দারবেলিয়া এলাকায় রুপালী মোড়ল নামে এক গৃহবধুর পোশ্য কুকুরের সাথে তার প্রতিবেশীর কুকুরের সাথে মারামারি হয়েছিল।এই নিয়েই শুরু হয় দুই প্রতিবেশীর মধ্যে বচসা। রুপালীর অভিযোগ তার পোশ্য কুকুরকে লোহার একটি কোচ দিয়ে খুন করেছে। 

রুপালী এবং তার স্থানীয় কয়েকজন প্রতিবেশী  মৃত কুকুরটিকে নিয়ে হাবরা থানায় চলে আসেন। পুলিশ জানিয়েছে রুপালী মোড়ল কুকুর খুনের অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের ভিত্তিতে কেস করা হয়েছে। মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.