মোদীকে 'ম্যাডাম' সম্বোধন করে চিঠি দিয়ে বিপাকে ভাজপা বিধায়ক
দি নিউজ লায়নঃ নরেন্দ্র মোদীকে 'ম্যাডাম' সম্বোধন করে চিঠি দিয়ে বিপাকে ভাজপা বিধায়ক। সোসাল মিডিয়ায় চিঠির প্রতিলিপি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে হাসাহাসি। গোটা ঘটনায় বিরম্বনায় পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব তারা অবশ্য গোটা ঘটনার দায় চাপিয়েছেন বিধায়কের ঘাড়ে অন্যদিকে বিধায়কের সাফাই কাজের চাপে ভুল হয়ে গিয়েছে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটি শিশুকে আর্থিক সাহায্যের জন্য বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি 'ন্যাশনাল রিলিফ ফান্ড' থেকে ওই শিশুর চিকিৎসার সাহায্যের জন্য সাড়ে চার লক্ষ টাকা সাহায্যের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। এই চিঠিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'ম্যাডাম' বলে সম্বোধন করেছেন।
সেই চিঠিতেই দেখা যাচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রীকে 'রেসপেক্টেড ম্যাডাম' বলে সম্বোধন করা হয়েছে। বিজেপি বিধায়ক জানিয়েছেন, ওই চিঠি আমি কালকে পাঠিয়েছি। কাল আমার ভীষণ কাজের চাপ ছিল। অমনোযোগী থেকেই এ ঘটনা ঘটেছে। তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক হাজারি বাউরি বলেন, “ আগামী দিনে মমতা বন্দোপাধ্যায় প্রধানমন্ত্রী হচ্ছেন ওই বিজেপি বিধায়ক আগে থেকে বুঝে গিয়েছেন। আগে থেকেই তাই ম্যাডাম বলা অভ্যাস শুরু করছেন বিজেপি বিধায়ক। এমন কাজ করে গুরুত্বপূর্ণ চিঠির বিষয়টি ছোট করে দিলেন। এর জন্য এই বিষয়ে বিধায়ককে জবাব দিতে হবে।“

Post a Comment