বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিরাপত্তায় আরো কড়াকড়ি - The News Lion

বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিরাপত্তায় আরো কড়াকড়ি

 


দি নিউজ লায়নঃ  বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিরাপত্তা নিয়ে কোন আপস নয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া সম্প্রতি বন কর্মীদের এই নির্দেশ জারি করেছেন। সম্প্রতি কাঠ  ও বন্য জন্তুর দেহাংশ পাচারের সময়  সেই পাচার রুখে দিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা। আর তার পরে বাঘ বনের ক্ষেত্র অধিকর্তার ওই নির্দেশ প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিরাপত্তা ব্যাবস্থা আটোসাটো করার জন্য জঙ্গলের গুরুত্বপূর্ন স্থানগুলোতে মোট ৩০ টি টংঘর তৈরি করা হয়েছে। ২৮ টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। 


বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে দিয়ে যাওয়া রায়ডাক ও সংকোশ নদী পথে কাঠ পাচার রুখতে এই বর্ষার মরশুমে মোট ১৩ টি অস্থায়ী ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে। এছাড়া বক্সা ব্যাঘ্র প্রকল্পে টহল দেওয়ার জন্য ৫ টি হাতি ও ৩ টি স্নিফার ডগ রয়েছে। প্রায় ৩০ থেকে ৪০ টি গাড়ি সব সময় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে টহলের কাজে লাগান হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা বুদ্ধরাজ শেওয়া বলেন, " নিরাপত্তা নিয়ে আমি কোন ধরনের আপোস করব না। 


কর্মীদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি টহলদারিতে গোটা দেশে নাম করেছে আমাদের বক্সা ব্যাঘ্র প্রকল্প। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জৈব বৈচিত্র দিন দিন ভাল করা হচ্ছে। চোরা শিকারি ও কাঠ পাচার রুখতে নজরদারি বাড়ান হয়েছে।" জানা গিয়েছে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ন ল্যান্ড স্কেপে অবস্থান করায় এই বনাঞ্চলে বাঘ থাকার সব সম্ভাবনা রয়েছে। সেই কারনে এই বনাঞ্চলের শ্রী বৃদ্ধিতে উদ্যোগি হয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.