ঘাটালে পথ দুর্ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ
দি নিউজ লায়নঃ শুক্রবার সকাল প্রায় দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের উপর ঘাটাল থানার বিশালাক্ষী এলাকায় ।স্থানীয় সূত্রে জানা যায় দ্রুতগতিতে আসা তমলুক গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটাল থানার বিশালাক্ষী এলাকায় বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ভ্যান কে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে ।ওই ঘটনার ফলে ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । যারফলে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘাটাল থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রায় এক ঘন্টা পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ জনতা। ঘাটাল থানার ওসি দেবাংসু ভৌমিক বলেন ওই দুর্ঘটনায় এক শিশুসহ সাত জন জখম হয়েছে। যখন জখম সাত জন কেই উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কি কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে । সেই সঙ্গে ঘাটাল থানার পুলিশ বাসটিকে আটক করেছে । তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঘাটাল থানার বিশালাক্ষী এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Post a Comment