সুন্দরবনে কুন্ডু বাড়ির ১০০ বছরের মনসা পুজো
দি নিউজ লায়ন; মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং-১ ব্লকের মাতলা অঞ্চলের ঘোষ পাড়া গ্রামে যথাযথ ভাবে শাস্ত্রীয় মতে নিষ্ঠা সহকারে ১০০ বছরের মনসা পুজো সম্পূর্ণ হল কুন্ডু বাড়িতে।সুন্দরবনে মাতলা অঞ্চলে আজ থেকে ১০০ বছর আগে ছিল খুব সাপের উপদ্রব।আর সেই উপদ্রব থেকে রক্ষা পেতে শুরু হল ঘোষপাড়া গ্রামের কুন্ডু বাড়িতে মনসা পুজো।স্বগীর্য় মথুরা মোহন কুন্ডু তৎপুত্র নটেন্দ্র লাল কুন্ডু তস্যপুত্র অনিল কৃষ্ণ কুন্ডু সেই সময় প্রতিষ্ঠিত করলেন কুন্ডু বাড়িতে মনসা মন্দির।
আর এই মন্দির আজও নিষ্ঠা সহকারে শাস্ত্রীয় মতে মনসা পুজো করছে কুন্ডু পরিবারের সদস্যরা।আর প্রতি বছর সহযোগিতায় এগিয়ে আসে গ্রামের মানুষজন।এমনকি এই পুজো কেন্দ্র করে ছুটে আসে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষজন।প্রচীন প্রথার নিয়ম কানুন মেনেই চলে মনসা পুজো।
তবে বর্তমানে সাপে কাটলে সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হবে চিকিৎসার জন্য এ বিষয়ে ও সচেতন করে তোলেন কুন্ডু পরিবারের সদস্য অনুপ কুন্ডু,সাগরিকা কুন্ডু,শিখা কুন্ডু মন্ডল,চন্দনা কুন্ডু,লক্ষ্মী পাল কুন্ডু,বাদল কুন্ডু,বিধান কুন্ডু,গোবিন্দ কুন্ডু,সুভাষ কুন্ডু, সহ কুন্ডু পরিবারের সদস্যরা।এমনকি তারা বলেন সাপে কাটা রোগী ওঝা গুনিনের কাছে নিয়ে যাবেন না।সাপে কাটা রোগী কে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাবেন।আর এই ১০০ বছরের মনসা পুজো শাস্ত্রীয় মতে করা হচ্ছে।

Post a Comment