মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু
দি নিউজ লায়নঃ মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লক এর নিশ্চিন্তপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ১২ বছর বয়সী রবি বাস্কে নামে এক কিশোর মঙ্গলবার সকালে নিজের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দিতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে সে মাটিতে ছিটকে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার পরিবারের লোকেরা তাকে দ্রুত উদ্ধার করে জামবনি ব্লক এর চিল্কিগড় হাসপাতালে নিয়ে যায়।
সেখানে ডাক্তাররা তাকে দেখার পর মৃত বলে ঘোষণা করেন। বাবু বাস্কের মৃত্যুতে তার পরিবারের সকলে ওএলাকার বাসিন্দারা শোকে ভেঙে পড়েন। জামবনি থানার পুলিশ ওই কিশোরের মৃতদেহ টি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশা লিটি হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়।সেই সঙ্গে কি কারণে ওই কিশোর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে তা খতিয়ে দেখার জন্য জামবনি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।তবে ওই ঘটনার ফলে জামবনি থানার নিশ্চিন্তপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment