ভাতার থানা এলাকায় মারধরের ঘটনায় গ্রেপ্তার 2
দি নিউজ লায়ন; ভাতার থানা এলাকায় মারধরের ঘটনায় গ্রেপ্তার 2। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম বীরেন গোলদার ও পাপ্পু সিং। ভাতার থানার কাঁঠালডাঙায় তাদের বাড়ি। সোমবার রাতে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস জানিয়েছে, কাঁঠালডাঙার বাসিন্দা ভবেশ বিশ্বাসের সঙ্গে গ্রামের কয়েকজনের মাসখানেক আগে গণ্ডগোল হয়। তার জেরে সোমবার বেলা ১১টা নাগাদ কয়েকজন বাঁশ, লাঠি প্রভৃতি নিয়ে তাঁর বাড়িতে হামলা চালায়।
তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। এমনকী পা দিয়ে গলা টিপে ধরা হয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এলে হামলাকারীরা পালিয়ে যায়। যাওয়ার সময় তারা ভবেশের বাড়ি থেকে তাঁর মোটরভ্যানটি নিয়ে চলে যায়। ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন ভবেশ। তার ভিত্তিতে মারধর ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করেছে পুলিস। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। অভিযোগকারী ও সাক্ষীদের ভয় না দেখানো এবং সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে ধৃতদের জামিন মঞ্জুর করেন সিজেএম।

Post a Comment