সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মাকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ছেলে - The News Lion

সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মাকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ছেলে

 


দি নিউজ লায়নঃ  সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে মাকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল গুণধর ছেলের বিরুদ্ধে। মামার অভিযোগের ভিত্তিতে গুণধর ভাগ্নেকে গ্রেফতার করলো এগরা থানার পুলিশ। অভিযুক্ত যুবক স্বপন জানা। তার বাড়ি এগরা থানার ধুসুরদা গ্রামে। জানাগেছে,  সম্প্রতি সংক্রান্ত বিবাদের জেরে মা ও ছেলের সঙ্গে প্রায় বচসা হতো বলে স্থানীয় বাসিন্দাদের থেকে আত্মীয় পরিজনদের দাবি। 


গত মার্চ মাসে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় মহিলার। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। খুনের অভিযোগ তুলে সরব হন স্বপন জানার মামা। গত ৩১ শে মার্চ এগরা থানায় ভাগ্নের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে আত্মগোপন করে। 


মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বাড়ি সংলগ্ন এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। বুধবার অভিযুক্তকে কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন নাকচ করে দেন। এগরা থানার এক পুলিশ আধিকারিক বলেন "  অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে অভিয়ুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যদিও তদন্তের কারণে বেশি কিছু জানাতে রাজি হননি তিনি "।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.