কেশপুরে তেরোটি গ্রামের মুসলিমদের নিয়ে মহরম উদযাপন
দি নিউজ লায়নঃ বৃহস্পতিবার বিকেলে মহরম উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের ছুতারগেড়িয়া এলাকায় তেরোটি গ্রামের মুসলিম সমাজের মানুষ কে বিশাল বিশাল তাজিয়া বের করে মহরম উদযাপন করা হয়।মহরম উদযাপন উপলক্ষে তাজিয়া পাক কারবালা ময়দানে নিয়ে হাজির হয় উদ্যোক্তারা ।তবে প্রতিবছর মহরম উৎসবকে ঘিরে এলাকায় বিপুল জন সমাবেশ হলেও গত বছর থেকেই করোনার কারণে আর মেলা হয়নি বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
করোনা পরিস্থিতির জন্য প্রশাসনের নির্দেশ মেনে বৃহস্পতিবার বিকেলে কেশপুরের বিভিন্ন এলাকায় মহরম এর তাজিয়া বের করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর লোক সংখ্যা ছিল কম। মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে শোক পালন করেন মুসলিম সমাজের মানুষেরা। তবে শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার কেশপুর এলাকায় মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে মিছিল করে ওই এলাকার বাসিন্দারা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রতিটি এলাকায় ছিল বিশাল পুলিশবাহিনী।

Post a Comment