তৃণমূল কর্মীকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি - The News Lion

তৃণমূল কর্মীকে ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি

 


দি নিউজ লায়নঃ  তৃণমূল কর্মীকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদা এর চাঁদপুর এলাকায়। ঘটনার জেরে গুরুতর জখম হয় এলাকার দাপুটে তৃণমূল কর্মী শাহাবউদ্দিন মন্ডল। পরবর্তীতে বিকট আওয়াজ শুনে স্থানীয়রা তড়িঘড়ি সেখানে ছুটে আসে।


 রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকা ওই তৃণমূল কর্মীদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই তৃণমূল কর্মীদের কাজ সেরে বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন।অসময় জনাকয়েক দুষ্কৃতী তার পথ আটকায় আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তার ওপর এলোপাথাড়ি হামলা করে। এর পরেই তাকে গুরুতর জখম করে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনায় অভিযোগের তীর কংগ্রেস  এর দিকে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস নেতৃত্ব।


 এই ব্যাপারে অধীর চৌধুরী রাজনৈতিক সচিব জয়ন্ত দাস বলেন তৃণমূল নিজেদের ঝামেলা এড়াতে কংগ্রেসের ঘাড়ে মিথ্যে অভিযোগ চাপাচ্ছে"।পাল্টা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ ও জেলা সভাপতি আবু তাহের খান বলেন,"মুর্শিদাবাদে কংগ্রেস কার্যত সাইনবোর্ডে পরিণত হয়েছে তাই লোকের মনে এখন ভয় সৃষ্টি করে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে। এতে আর কোন লাভ হবে না কংগ্রেস এ জেলায় আর কোনোদিন মাথা তুলতে পারবে না"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.