বড় দেবীর পুজো শুরু কোচবিহারে - The News Lion

বড় দেবীর পুজো শুরু কোচবিহারে

 


দি নিউজ লায়নঃ  কোচবিহার রাজ আমলে প্রতিষ্ঠিত বড় দেবী, কোচবিহারের দুর্গাপূজা বলতে বড় দেবীর পুজো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী। এই পুজোর প্রচুর রীতিনীতি রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান রীতি হল শক্তি কাঠের পুজো। সোমবার কোচবিহার ডাঙ্গর আই মন্দিরে শক্তি পূজার মাধ্যমে বড় দেবীর পূজার সূচনা হল। শক্তি অর্থাৎ মেরুদন্ড, বিশেষ প্রজাতির কাঠ থেকে এই মেরুদন্ড নির্মাণ করা হয় বড় দেবীর। ময়না কাঠ। এই কাঠ এই মন্ত্রের মাধ্যমে শক্তি স্থাপন করেন রাজপুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য।


 সম্পূর্ণ পুজোর সময় দু ঘন্টার উপরে। ফল ফুল দিয়ে শক্তি দন্ড কে বোধন করা হয়। স্নান করিয়ে নতুন বস্ত্র পড়ানো হয়। এই শক্তি দন্ড ডাঙ্গর আই মন্দির থেকে নিয়ে যাওয়া হয় মদনমোহন মন্দির এ। সেইখানে একমাস যাবত পুজো হয়। রাজপুরোহিত বলেন, এই পুজোয় বলি প্রথা প্রচলিত আছে। মূলত শক্তি পুজোয় রক্তের প্রয়োজন হয় রাজ বিধি মেনে। বর্তমানে কবুতর বলি দেওয়া হয়। একমাস পুজো হওয়ার পরে এই কাঠ চলে যায় মায়ের মেরুদণ্ড হিসেবে স্থাপিত হতে। এই কাঠের ওপর ভিত্তি করেই গোটা মূর্তিটি তৈরি হয়। বড় দেবীর মূর্তি। কোচবিহারের ঐতিহ্য তথা রাজ গৌরবের প্রতীক। মদনমোহন বাড়ি থেকে এই শক্তি দন্ড চলে যায় বড় দেবী মন্দিরে।


 সেখানেই নির্মাণ হয় বড় দেবী। শ্রাবনের শুক্লা অষ্টমী তিথিতে পুজো হয় ময়না কাঠের। এই পুজো কে বলা হয় যুগচ্ছেদন। কৃষ্ণ অষ্টমীতে দেবী বাড়িতে পুজো শুরু হয় বড় দেবীর বাড়িতে। রাধা অষ্টমী তিথিতে বড় দেবীর মন্দিরে যাবে ময়না কার্ড এবং সেখানেই মূর্তি নির্মাণ শুরু হবে। চলতি বছর মলা মাস থাকার কারণে মহালয়ার আগেই নির্মাণ হয়ে যাবে প্রতিমা। তারপর এক মাস আচ্ছাদিত থাকবেনই দেবী। পুজো চললে পরেও ভক্তদের জন্য মন্দির ও মাতৃ দর্শন নিষিদ্ধ থাকবে। তারপরে পুজোর সময় পুজো হবে দেবীর।


 বড় দেবীর পুজো কবে শুরু হয়েছিল তা বলা একপ্রকার অসম্ভব। তবে আনুমানিক প্রায় 545 বছর আগে এই পুজোর সূচনা করেন কোচবিহারের মহারাজা। স্বপ্নাদেশে বড় দেবীর মূর্তি তথা পাথর খুঁজে পান কুচবিহারের মহারাজা,তারপর থেকেই নিয়ম-নীতি নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে আসছে। মদনমোহন বাড়িতে প্রতিষ্ঠিত ভবানী মূর্তির আদলে তৈরি হয় বড় দেবী। এক সময় জঙ্গলে ঘেরা কোচবিহারে ময়না কাঠের অভাব ছিল না, কিন্তু সম্প্রতি এই কাঠের অভাব দেখা দিয়েছে। দেবত্র ট্রাস্ট বোর্ড ময়না কাঠ অর্থাৎ ময়না গাছের চারা লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.