মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪ - The News Lion

মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ৪

 


দি নিউজ লায়নঃ  নতুন বাড়ি তৈরি করার জন্য স্ত্রী এবং সাত বছরের ছেলেকে উত্তর দিনাজপুরের শ্বশুরবাড়িতে রেখে এসেছিলেন গোপাল ঘোষ। পরিকল্পনা ছিল রবিবার স্বাধীনতা দিবসের দিন স্ত্রী ছেলেকে শশুর বাড়ি থেকে পুরাতন মালদার মির্জাপুর এলাকার নিজের বাড়িতে আনবেন এবং প্রতিবেশী বন্ধুর পরিবারের সঙ্গে বাড়িতেই ছোটখাটো একটি নৈশ্যভোজের আয়োজন করবেন । 


কিন্তু মর্মান্তিক পথ দুর্ঘটনায় সব কিছু মুহূর্তের মধ্যে বদলে দিয়েছে পুরাতন মালদার ঘোষ পরিবারে। পাশাপাশি প্রতিবেশী বন্ধু দুলাল শেখ এই পথ দুর্ঘটনায় মারা গিয়েছেন । কার্যত রবিবার দুপুর থেকেই পুরাতন মালদার ২০ নম্বর ওয়ার্ডের মির্জাপুর এলাকা শোকে মুহ্যমান হয়ে গিয়েছে। পাড়া-প্রতিবেশীরা ভাবতে পারছেন না যে সড়ক দুর্ঘটনায় গোপাল ঘোষ (৪২), তার স্ত্রী স্বপ্না ঘোষ (৩৫) এবং সাত বছরের ছেলে সৌমেশ্বর আর বেঁচে নেই।  একইভাবে পথদুর্ঘটনায় ঘোষ পরিবারের সঙ্গে ছিলেন দুলাল শেখ (৪৫)। 


 তিনিও মারা গিয়েছেন। সোমবার সকালে মির্জাপুর এলাকায় শুধু বিষাদের ছায়া। মধ্যবিত্ত পরিবারে একসঙ্গে তিন জনের মৃত্যু এবং প্রতিবেশী দুলাল শেখের মৃত্যুকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা।এদিন ছেলে ও পুত্রবধূর মৃত্যুর খবর শুনে পুরাতন মালদার মির্জাপুর এলাকায় গোপালের বাড়িতে আসেন তার মা পুতুল ঘোষ, ছোট ভাই নেপাল ঘোষ এবং বিবাহিত দুই বোন । পুতুলদেবী ছোট ছেলের সঙ্গে বাইরে থাকেন। বাড়িতে এসে ঘনঘন জ্ঞান হারিয়ে ফেলেছেন বৃদ্ধা পুতুলদেবী। এই মর্মান্তিক ঘটনার কথা জানার পরই ওই পরিবারের সঙ্গে দেখা করেছেন পুরাতন মালদা পৌরসভা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার সফিকুল ইসলাম সহ বিশিষ্টজনেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.