আজ কার ভাগ্যে রয়েছে টাকা, জানতে পড়ুন আজকের রাশিফল (Today's horoscope) - The News Lion

আজ কার ভাগ্যে রয়েছে টাকা, জানতে পড়ুন আজকের রাশিফল (Today's horoscope)

 


দি নিউজ লায়নঃ

মেষ 

শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাববেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

বৃষ

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বোধ করতে পারেন। মন ভালো থাকবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। কোনও কারণে আবেগতাড়িত হতে পারেন।

মিথুন 

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।


কর্কট 

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সে ক্ষেত্রে সুফল পেতে পারেন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বোধ করতে পারেন।

সিংহ 

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিন।

কন্যা

দিনটি মিশ্র সম্ভাবনাময়। গলায় কোনও সমস্যা দেখা দিতে পারে। ঠাণ্ডা সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।


তুলা

পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথায় ভুগতে পারেন। কাউকে কোনও ব্যাপারে কথা দেওয়া থেকে বিরত থাকুন।

বৃশ্চিক

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

ধনু 

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সে ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা আছে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। বেকারদের কারও কারও কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।


মকর

সামাজিক যোগাযোগ চালিয়ে যান। কোনও আশা পূরণ হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থভ্রমণ হতে পারে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন।

কুম্ভ 

কোনও পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনও ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় কমানোর চেষ্টা করুন।

মীন 

জ্যেষ্ঠ ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। ভবিষ্যতের জন্য কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.