কোচবিহারে পার্থপ্রতিমের জায়গায় নতুন জেলা সভাপতি গিরেন্দ্রনাথ বর্মন
দি নিউজ লায়নঃ কোচবিহার জেলা তৃণমূলে ব্যাপক রদবদল । তৃণমূল জেলা সভাপতি পার্থ প্রতিম রায়কে সরিয়ে গিরেন্দ্রনাথ বর্মন কে দায়িত্ব দেওয়া হল। সেই সঙ্গে জেলার চেয়ারম্যান করা হয়েছে দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে। পরিবর্তন করা হয়েছে জেলা যুব সভাপতিকেও । অভিজিৎ দে ভৌমিককে সরিয়ে নতুন যুব'র জেলা সভাপতি করা হয়েছে কমলেশ অধিকারীকে। পরিবর্তন হয়েছে তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতিকেও।
প্রাণেষ ধরকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে কোচবিহার সদর 2 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি পরিমল বর্মন কে। এ ছাড়াও কোচবিহার জেলার 6 টি শহর মন্ডল সভাপতি কেউ পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য কোচবিহার শহর তৃণমূলের সভাপতি করা হয়েছে অভিজিত দে ভৌমিককে। তুফানগঞ্জ শহরের দায়িত্ব দেওয়া হয়েছে শিবু পালকে। মাথাভাঙা টাউন এর নতুন মুখ বিশ্বজিৎ রায়। তৃণমূল সূত্রে খবর, এক ব্যক্তি এক পদ হওয়ার পর থেকেই এই রদবদল।

Post a Comment