প্রথম দিনেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের পাঠ
দি নিউউজ লায়নঃ ব্যক্তি স্বার্থের উর্দ্ধে উঠে দলকে জায়গা দিতে হবে। ব্যক্তিগত স্বার্থ ভুলে দলের জন্য কাজ করতে হবে প্রথম দিনেই জেলা সভাপতি দায়িত্ব ভার তুলে নিয়ে দলীয় নেতাকর্মীদের পাঠ দিলেন পাপিয়া ঘোষ। বুধবার তিনি সদ্য প্রাক্তন জেলা সভাপতি তথা শিলিগুড়ি পুরপ্রশাসক বোর্ডের সদস্য রঞ্জন সরকার ও অভিভাবক গৌতম দেবের সঙ্গে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ সারেন। এরপরই দলের মহিলা যুব নেতৃত্ব ও কর্মীদের নিয়ে বৈঠক করেন শিলিগুড়ি হিলকার্ট রোডের দার্জিলিং জেলা সমতলের তৃণমূল কার্য্যালয়ে। দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্য তার সাফ বার্তা ব্যক্তিগত স্বার্থকে আগে রেখে দল করা যাবে না।
তিনি নেতা কর্মীদের বলেন পরপর শিলিগুড়ি মহকুমায় রাজ্যের থেকে ব্যতিক্রমী ফল তৃনমূলকে দেখতে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢেলে দিয়েছেন উত্তরবঙ্গ ও শিলিগুড়িকে। অথচ নেত্রীকে খালি হাতে ফিরতে হয়েছে। এবারে আত্ম তুষ্টিকরন ছেড়ে কোমর বেঁধে নামার পালা। তিনি জানান নেতা কর্মীদের এটাই বলছি ব্যক্তি স্বার্থ ভুলে সার্বিক স্বার্থে দলটা করতে হবে। সামনেই পুরনির্বাচন এবারে তৃনমূলকে জয়ের ওড়াতে হবে শিলিগুড়িতে। নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে সর্বপ্রথমে।
প্রত্যেককে অন্যের পরিবর্তন না করে নিজের আত্ম মূল্যায়ন করতে হবে। ব্লক স্তরে ও ওয়ার্ড স্তরে ওয়ার্ড বা ব্লক প্রেসিডেন্ট হয়ে বসে রইলে হবে না। সবাইকে গুরুত্ব দিয়ে সঙ্গে দলের প্রতিটি কার্যক্রমে প্রত্যেককে ডাকতে হবে। কেউ নিজেকে সরিয়ে নিলে তার সমস্যা জেনে দলের অন্দরে ওয়ার্ড বা ব্লক কমিটির বর্ধিত সমাধান করতে হবে। পাশাপাশি বিজেপি থেকে জেলার নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। তিনি বলেন বিভিন্ন এলাকায় নানাভাবে প্ররোচনা দিয়ে উষ্কানীমূলক কাজ করে বিজেপি নেতা কর্মীরা। তাদের সেই প্ররোচনা থেকে সজাগ থাকতে হবে।
এবং শিলিগুড়ি মহাকুমার মানুষদের বিজেপি বিভ্রান্তিকর প্ররোচনা থেকে সাবধান থাকার বার্তা দিতে হবে দলীয় কর্মীদের। পাপিয়া দেবী জানান বাবার হাত ধরেই রাজনীতি শেখা। তাই দলটা পরিবারের মতই হয়ে গিয়েছে। গৌতম দেব, রানা দা -র সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদ নিয়েছি। তাদের অভিজ্ঞতা ও নির্দেশে মেনে কাজ করবো। পুরভোটকে পাখির চোখ করে আগামী সপ্তাহ থেকে ব্লকে ব্লকে যাবেন জেলা সভানেত্রী। সশরীরে ব্লকে ব্লকে পৌঁছে সংগঠনকে ঝালিয়ে নিতে প্রস্তুত তিনি। বৃহস্পতিবার বেশকিছু ব্লগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি বলে জানান।
Post a Comment