গ্রেফতার দুই বাইক চোর - The News Lion

গ্রেফতার দুই বাইক চোর

 


দি নিউজ লায়নঃ দুই বাইক চোরকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি রায়না থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও এক রাউণ্ড কার্তুজ। ধৃতরা জেলার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি  করে পাচার করে বলে পুলিসের দাবি। ধৃতদের নাম শেখ সামসুল আলম ওরফে রনি ও শেখ রাজন। রায়না থানার বয়রা গ্রামে ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, শুক্রবার গভীর রাতে রায়না-গোতান রোড ধরে দিঘির পাড়ের দিক থেকে দু’জনে বাইকে চেপে গোতানের দিকে আসছিল। 


পথে পুলিসের গাড়ি দেখতে পেয়ে তারা বাইক ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। তাড়া করে পুলিস বাইক দু’টিকে আটকায়। একটি বাইকের নম্বর প্লেট নেই। বাইকের মালিকানা সংক্রান্ত কোনও কাগজপত্র দেখাতে না পারায় সেগুলি চুরির বলে পুলিসের সন্দেহ। জিজ্ঞাসাবাদে বিভিন্ন জায়গা থেকে বাইক চুরির কথা ধৃতরা কবুল করে বলে পুলিসের দাবি। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউণ্ড গুলি একটি ঘড়ি ও রুপোর চেন বাজেয়াপ্ত করেছে পুলিস। বাইক দু’টিও বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ আগস্ট ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.