ডোবায় পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু - The News Lion

ডোবায় পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু

 


দি নিউজ লায়নঃ শুক্রবার  বাড়ির কলের পাশে ছোট্ট একটি ডোবায় পড়ে গিয়ে মৃত্যু হল দেড় বছরের এক শিশুকন্যা।ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গার জানাপুল এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত শিশুর নাম ফাল্গুনি সরদার। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে  গোবরডাঙ্গা থানার জানপুল মাঠপাড়া এলাকার বাসিন্দা অজয় সরদার এবং চন্দনা সরদারের মাত্র দেড় বছরের বাচ্চা মেয়ে ফাল্গুনী। 


শুক্রবার বাড়িতে মায়ের পাশেই ঘুমিয়ে ছিল সে।বারান্দাতেই ঘুমিয়েছিল তারা।বাচ্চা মেয়েটি কখন ঘুম থেকে উঠে পড়েছিলে,তা টের পান নি মা।  তাদের ঘরের সামনেই ছিল কলতলা।কলের জল জমার একটা ছোট্ট ডোবাও ছিল পাশেই।বাচ্চা মেয়েটি কলে গিয়েছিল।এরপরেই বেসামাল হয়ে কলের পাশের ডোআায় পড়ে যায় সে। 


দেড় বছরের বাচ্চাকে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করেন। সন্ধ্যার দিকে বাচ্চার ঠাকুমা হঠাৎই ডোবার ভেতর কিছু একটা  ভাসতে দেখেন। তড়িঘড়ি তারা ডোবার ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।  শুক্রবার রাতেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃত শিশুর এক আত্মীয় বলেন অনেকক্ষন ধরে পড়ে থাকায় ডোবার কাদা,পাক নাকে,মুখে ঢুকে শ্বাসকষ্ট হয়েই মৃত্যু হয়েছে তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.