তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১ - The News Lion

তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় গ্রেফতার ১

 


দি নিউজ লায়নঃ তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও কর্মীদের মারধরের ঘটনায় পুলিস একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে রায়না থানা এলাকায়। ধৃতের নাম শেখ নজর আলি। রায়না থানার খুয়েরপাড় এলাকায় তার বাড়ি। শুক্রবার রাতে বাড়ি থেকে তাকে  গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে অতির্কতে বিজেপির লোকজন টাঙি, রড, লাঠি প্রভৃতি নিয়ে রায়না থানার বনগ্রামে তৃণমূলের পার্টি অফিসে হামলা চালায়। 


পার্টি অফিসের চেয়ার-টেবিল ও টিভি ভাঙচুর করা হয়। অফিসে থাকা ব্যানার নষ্ট করে দেওয়া হয়। বাধা দিতে এলে তৃণমূলের কর্মীদের মারধর করা হয়। ঘটনার বিষয়ে শেখ মতাহার আলি থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে পুলিস। তাতে নজরকে পলাতক দেখানো হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করে আদালত। শনিবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য ধারায় চার্জশিট পেশ হওয়ায় ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.