ফ্রেন্ডশিপ ডে-এর ইতিহাস
দি নিউজ লায়নঃ আজ ফ্রেন্ডশিপ ডে। ফ্রেন্ড অর্থাৎ বন্ধু শব্দটা ছোট হলেও যার গভীরতা অনেকখানি। জীবনের প্রতিটা পর্যায়ে সংজ্ঞাটা বদলাতে থাকলেও প্রয়োজনীয়ত একই থাকে। তাই এমন বিশেষ মানুষের জন্য বিশেষ একটা দিন থাকা তো জরুরিই।
প্রতিবছর আগস্ট মাসের প্রথম রবিবার উদযাপন করা হয় এই দিনটি। তবে কোথাও কোথাও অবশ্য ৩০ জুলাইও ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা হয়ে থাকে। কিন্তু এটা কি জানেন, কেন ও কীভাবে শুরু হয়েছিল ফ্রেন্ডশিপ ডে ? জানেন কি এর পিছনের ইতিহাস।
ফ্রেন্ডশিপ ডে-র সূচনা হয় ১৯৫৮ সালে। জানা যায়, ওই বছর আগস্টের প্রথম রবিবার এক ব্যক্তি খুন হন। নিহতের স্মৃতিতে তাঁর এক বন্ধুও আত্মহত্যা করেন। তারপর থেকেই এই দিনটিকে ফ্রেন্ডশিপ ডে হিসেবে মান্যতা দেয় আমেরিকা সরকার।

Post a Comment