বাংলা শূন্য সিপিএম, বাৎসরিক আয়ে ঘাসফুল শিবিরের চেয়ে এগিয়ে কাস্তে-হাতুড়ি-তারা
দি নিউজ লায়নঃ বাংলা শূন্য সিপিএম। অন্যদিকে রাজ্যে তৃণমূলের বারবারান্ত। তবুও বাৎসরিক আয়ে এখনও ঘাসফুল শিবিরের চেয়ে এগিয়ে কাস্তে-হাতুড়ি-তারা। এ বছর জানুয়ারিতে ভারতের নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে তৃণমূল। তার আগেই নিজেদের আয়-ব্যয়ের হিসেব জমা দেয় সিপিএম। তাতে দেখা যাচ্ছে,২০১৯-২০ অর্থবর্ষে ১৪৩ কোটি ৬৭ লক্ষের আয় করেছে তৃণমূল।
ওই সময়ে সিপিএমের আয় ১৫৮ কোটি ৬২ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ১৫ কোটি টাকা বেশি অর্থ এসেছে সিপিএমের ভাঁড়ারে। কিন্তু ব্যয়ে পিছিয়ে তারা। কমিশনে দেওয়া তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে সিপিএম খরচ করেছে ১০৫ কোটি ৬৮ লক্ষ। সেখানে ১০৭ কোটি ২৭ লক্ষ ব্যয় করেছে তৃণমূল।

Post a Comment