তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতি হামলা
দি নিউজ লায়নঃ বুধবার গভীর রাতে কোচবিহার 2 নম্বর ব্লকের ডাংডিং গুড়ি গ্রাম পঞ্চায়েত সদস্য, নাগেশ্বর গুরির পঞ্চায়েত কৃষ্ণ সরকার বিশ্বাসের বাড়িতে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটল। 2 রাউন্ড গুলি চালানো হয় বাড়ি লক্ষ্য করে। গোটা ঘটনা ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরা। আক্রমণকারী দুইজন বিজেপি প্রত্যক্ষ কর্মী বলে পরিচিত। কৃষ্ণা সরকারের স্বামী উজ্জল সরকার জানান, বেশ কিছুদিন থেকেই বিজেপির তরফ থেকে হুমকি আসছিল।
তিনি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী। তাকে বিজেপিতে যোগদান করার জন্য চাপ আসছিল বিজেপির তরফ থেকে। তারপরে এই হামলা। রাতে গুলির আওয়াজে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। সিসিটিভি ক্যামেরায় ফুটে ওঠে আক্রমণকারীদের ছবি। তারপরে খবর দেওয়া হয় কোচবিহার পুন্ডিবাড়ি থানায়। সারারাত এলাকায় টহল দিয়েছে পুলিশ।
একইসাথে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুব্রত চাকদার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী বলে অভিযোগ। সুব্রত বাবু জানান, সকাল আটটা নাগাদ একটি গাড়িতে সাত-আটজন তার বাড়িতে আসে। তারা সকলেই তার পরিচিত। তাদের আগমনের কারণ জানতে চাইলে আচমকাই তারা বন্দুক রিভলবার নিয়ে আক্রমণ করে।
আহত হয়েছেন সুব্রত বাবুর ভাই অমল আচার্য। তার মাথায় তিনটি সেলাই পড়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। ঘটনায় একজনকে আটক করতে সমর্থ হয়েছে গোপালপুর গ্রামের বাসিন্দারা। বন্দুকসহ খোকন দাস নামক এক বিজেপি কর্মী কে আটক করে রাখে গ্রামবাসীরা। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় এলাকায় মোতায়েন বিরাট পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে জানানো হয়েছে ঘটনার তদন্ত চলছে। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Post a Comment