ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল - The News Lion

ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব তৃণমূল

 


দি নিউজ লায়নঃ ভাজপা পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি কাজে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের ছয় পঞ্চায়েত সদস্য। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রধানের বিরুদ্ধে বিভিন্ন সরকারি অর্থের অনিয়মের অভিযোগ তুলে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ওই ছয় জন পঞ্চায়েত সদস্য। তাঁদের বক্তব্য, একই কাজের দুইবার করে টেন্ডার ডাকা হচ্ছে। 


পাশাপাশি সরকারি অনেক কাজ না করিয়ে টাকা তুলে নেওয়া হচ্ছে। রাস্তা নিকাশি নালার সহ বিভিন্ন কাজের অনিয়মের অভিযোগ তুলে এদিন পুরাতন মালদা ব্লক অফিসের সামনে প্রতিবাদে সোচ্চার হোন তৃণমূল দলের সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। এরপরই পুরাতন মালদার বিডিওকে বিজেপি দলের প্রধানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন ওই পঞ্চায়েত সদস্যরা।ভাবুক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, নিজের ক্ষমতাবলে একছত্র কাজ করে চলেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষীরাম হাঁসদা। 


এই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকায় রাস্তা , নিকাশি নালা, পানীয় জলের কাজ না হলেও টাকা তুলে নেওয়া হয়েছে। এমনকি এনআরইজিএস প্রকল্পে একই কাজের দুবার করে টেন্ডার ডাকা হয়েছে । এরকম দুর্নীতি দীর্ঘদিন ধরে চলতে থাকায় বিজেপি দলের প্রধানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এরপরই এদিন পুরাতন মালদার বিডিও'র কাছে বিজেপি দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। পুরাতন মালদার বিডিও ইরফান হাবিব জানিয়েছেন, তৃনমূল পঞ্চায়েত সদস্যদের আনা প্রধানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.