ফের বাড়ল উলুবেড়িয়া পুরসভা এলাকায় বিধি নিষেধ - The News Lion

ফের বাড়ল উলুবেড়িয়া পুরসভা এলাকায় বিধি নিষেধ

 


দি নিউজ লায়নঃ  করোনা সংক্রমণ রোধে উলুবেড়িয়া পুরসভা এলাকায় বিধি নিষেধের মেয়াদ আরোও ১৫ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বিধি নিষেধের মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীক ঘোষ, উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস, পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা।


করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও চিকিৎসকদের আশঙ্কা এই সময় করোনা সুরক্ষা বিধি সঠিকভাবে মানা না হলে তৃতীয় ঢেউ অবশ্যম্ভাবী। তৃতীয় ঢেউয়ের আগে আরো সতর্ক থাকল উলুবেড়িয়া মহকুমা প্রশাসন। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রতি সপ্তাহে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া অন্য সব দোকান বন্ধ থাকবে। প্রশাসন সূত্রে খবর ৩১ জুলাই এর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। 


এই বিষয়ে উলুবেড়িয়া পুরসভার প্রশাসক অভয় দাস জানান বর্তমানে উলুবেড়িয়া পুর এলাকায় করোনা সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলে পুরোপুরি করোনা নির্মূল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত। প্রসঙ্গত এর আগে উলুবেড়িয়া শহরে একদিন রাস্তার ডানদিকে এবং একদিন বাম দিকের দোকান বন্ধ এবং পরেরদিন সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.