মধ্যমগ্রামে প্রতিবন্ধীদের টীকার ব্যাবস্থা করলেন রথীন ঘোষ - The News Lion

মধ্যমগ্রামে প্রতিবন্ধীদের টীকার ব্যাবস্থা করলেন রথীন ঘোষ

 


দি নিউজ লায়ন;   মধ্যমগ্রামে স্থানীয় প্রতিবন্ধীদের জন্য করোনা ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। বৃহস্পতিবার সকালে ন মধ্যমগ্রামের ১০ নম্বর ওয়ার্ডের পুরসভা পরিচালিত টেগোর কালচারাল মঞ্চে এই ভ্যাকসিন প্রদানের বন্দ্যোবস্ত করেন তিনি। এই ভ্যাকসিন প্রদান কর্মসূচীতে মধ্যমগ্রাম এলাকার প্রাত শতাধিক প্রতিবন্ধী মানুষজন এসে করোনা ভ্যাকসিন গ্রহণ করেন।  


মধ্যমগ্রাম পুরসভার স্থানীয় ২৮ টি ওয়ার্ডের সমস্ত প্রতিবন্ধী মানুষদের জন্য এদিন করোনা ভ্যাকসিনের ব্যাবস্থা করা হয়। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, সমাজের বুকে থাকা প্রতিবন্ধীরা যাতে সহজে ভ্যাকিসিন পেতে পারেন সেদিকে লক্ষ্য রেখেই এদিন মধ্যমগ্রাম  পুরসভার ২৮ টি ওয়ার্ডের প্রতিটি প্রতিবন্ধী মানুষককে ভ্যাকসিনে দেওয়ার ব্যাবস্থা করে দেওয়া হলো। তিনি বলেন, প্রতিবন্ধী মানুষরা চারিদিকে ছোটাছুটি করে ভ্যাকসিন নিতে পারেন না। তাই তাঁরা যাতে সহজেই ভ্যাকিসিন এক জায়গাথেকে পেতে পারেন সেই কথা মাথায় রেখেই এদিন প্রতিবন্ধী মানুষদের জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যাবস্থা করা হলো। 


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.