প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায় - The News Lion

প্রয়াণ দিবসে বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়

 


দি নিউজ লায়ন;  প্রয়াণ দিবসে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধায় স্মরণ করা হলো হাওড়ায়। আজ ২৯ জুলাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩১তম প্রয়াণ দিবস। এই উপলক্ষে এই দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বি.গার্ডেন রোড ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এদিন অ্যাসোসিয়েশনের সদস্যরা এক শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করেন।


 সকাল থেকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন শিবপুর বোটানিক্যাল গার্ডেনের প্রধান তোরণের সামনে বেশ কিছু মানুষ বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। অ্যাসোসিয়েশনের তরফে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরমেশ বন্দ্যোপাধ্যায়, রাকেশ মালু, ডঃ তরুণ সিংহ, অভিজিৎ মন্ডল, মানস মন্ডল প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের অনুষ্ঠানে বক্তারা বিদ্যাসাগরের জীবনের নানা দিক নিয়ে আলোকপাত করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন স্নেহাশিস দাস।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.