শ্লীলতাহানীর অভিযোগে ধৃত জওয়ানকে তোলা হল আদালতে - The News Lion

শ্লীলতাহানীর অভিযোগে ধৃত জওয়ানকে তোলা হল আদালতে

 


দি নিউজ লায়নঃ  স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসাধীন আদিবাসী এক মহিলাকে শ্রীলতাহানি  করার অভিযোগে বুধবার রাতে এক সিআরপিএফ জওয়ান কে গ্রেপ্তার করে বেলপাহাড়ি থানার পুলিশ ।অভিযুক্ত সিআরপিএফ জওয়ানের নাম নিমিষ কুমার। তিনি বেলপাহাড়ি থানার বুড়িঝোর ক্যাম্পের ১৮৪ নম্বর ব্যাটেলিয়ানে  কর্মরত ছিলেন। 


বুধবার বেলপাহাড়ি থানার ওদল চুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এক মহিলাকে  শ্রীলতাহানি করে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার গভীর রাত পর্যন্ত স্থানীয় বাসিন্দারা ওই হাসপাতালের ভিতর অভিযুক্ত জওয়ানকে আটকে রেখে বিক্ষোভ দেখায়। প্রাণ বাঁচাতে পালিয়ে গিয়ে ওই জওয়ান স্বাস্থ্য কেন্দ্রের শৌচাগারে লুকিয়ে পড়েন। অভিযুক্ত ওই জওয়ান কে সাসপেন্ড করেছে সিআর পিএফ কর্তৃপক্ষ।এর পর তাকে পুলিশ গ্রেফতার করে।


 ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে । স্থানীয় বাসিন্দারা জানান ওই জওয়ান স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে মহিলার শ্লীলতাহানি করেছে। তার পরেই  বিষয় টি জানাজানি হওয়ার পর গন্ডগোল হয়েছে ।তবে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত জওয়ানকে বেলপাহাড়ি থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলে।


 ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার  পর ধৃত জওয়ানের জামিনের আবেদন বাতিল করে তাকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে অভিযুক্ত জওয়ান আদালতে দাঁড়িয়ে বলেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে  ।আমি কোন মহিলার শ্লীলতাহানি করিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.