চাঁপাশোল এলাকায় হাতির হামলায় গুরুতর জখম এক ব্যক্তি - The News Lion

চাঁপাশোল এলাকায় হাতির হামলায় গুরুতর জখম এক ব্যক্তি

 


দি নিউজ লায়নঃ শনিবার বিকালে হাতির হামলার ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার অন্তর্গত বনদপ্তর এর চাঁদড়া রেঞ্জ এর চাঁপাশোল  এলাকায় ।আহত ব্যক্তির নাম মধুসূদন মাহাতো, তার বয়স ৫৫ বছর। মধুসূদন মাহাতোকে ওই এলাকায় থাকা একটি দাঁতাল হাতি শনিবার বিকালে শুঁড় দিয়ে আছড়ে রাস্তার পাশে ফেলে দেয়। মধুসূদন মাহাতোর আর্তচিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। 


মধুসূদন মাহাতোকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক । ওই ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে  সেই সঙ্গে গ্রামবাসীরা হাতির হামলার আশঙ্কায় আতংকের মধ্যে রয়েছেন বলে জানান  গ্রামবাসীরা বলেন স্থানীয় জঙ্গলে বেশ কয়েকটি হাতি রয়েছে। বন দফতর কে বিষয়টি জানানো হয়েছে ।


যেভাবে হাতি গুলি লোকালয়ে ঢুকে তাণ্ডব চালিয়ে ফসল ও ঘর বাড়ির পাশাপাশি মানুষের ক্ষতি করছে  তাতে  আতংকের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।ওই এলাকায় থাকা হাতিগুলোকে অন্যত্র পাঠানোর জন্য গ্রামবাসীরা বনদপ্তর এর কাছে আবেদন করেছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।সেই সঙ্গে হাতির হামলায় আহত ব্যক্তির চিকিৎসার জন্য বন দফতরের  পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বন দফতরের এক আধিকারিক জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.