মামা বাড়ি বেড়াতে গিয়ে সাপের কামড়ে মৃত্যু পঞ্চম শ্রেণীর ছাত্রীর
দি নিউজ লায়নঃ মামা বাড়িতে একাই বেড়াতে গিয়েছিল বছর দশেকের লক্ষ্মী সামন্ত,বন্যার জলে জলবন্দি মামা বাড়ি,বিচ্ছিন্ন যোগাযোগ।রাতে মামা বাড়িতে ঘুমানোর সময় সাপে কামড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী লক্ষ্মীকে।
বন্যার জেরে জলবন্দি গ্রাম, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা,রাতে চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো দুস্কর,সারারাত বাড়িতেই আটকে থাকে সাপে কামড়ানো লক্মী সামন্ত।ঘটনার খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে তড়িঘড়ি একটি নৌকার ব্যবস্থা করে সাপে কামড়ানো ছোট্ট লক্মী সামন্তকে নৌকায় চাপিয়ে মামার বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।বন্যায় এমনই ভয়াবহ ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের ভগবন্তপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের ধর্মপোতা গ্রামে।
ওই গ্রামেই শ্বশুর বাড়ি চন্দ্রকোনা পৌরসভার ৯ নং ওয়ার্ড কমরগঞ্জের বাসিন্দা নিখিল সামন্তের।নিখিল সামন্তের মেয়ে লক্ষ্মী সামন্ত ধর্মপোতায় মামা বাড়িতে বেড়াতে গিয়ে বন্যার জেরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আটকে পড়ে।শুক্রবার মধ্যরাতে মামা বাড়িতে ঘুমানোর সময় সাপে কামড়ানোর ঘটনা ঘটে। শনিবার সকালে ব্যাগ ভর্তি সাপ সহ লক্মীকে নৌকায় করে মামা বাড়ি থেকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে চিকিৎসাধীন লক্ষ্মী,স্বস্তি ফিরে তার পরিবারে। লক্ষীর চিকিৎসা শুরু হয়েছে। সকলেই তার দ্রুত আরোগ্য কামনা

Post a Comment