বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য - The News Lion

বাগান থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

 


দি নিউজ লায়নঃ মুর্শিদাবাদের জলঙ্গির জোতছিদাম এলাকায় শনিবার বিকেলে  আম বাগানের মধ্যে থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত ব্যক্তির নাম তপন মালিথা (৩২)।


 স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে মৃত গৃহবধূর সঙ্গে তার স্ত্রী বিলকিস বেগমের সাংসারিক ঝামেলা হয় তপনের এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে কেন্দ্র করে। তার পরেই বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সে। এই দিন তাঁর মৃতদেহ উদ্ধার হয়। যদিও মৃতের স্ত্রী বিলকিস বেগমের অভিযোগ, তার স্বামীকে কে বা কারা বাড়ি থেকে পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে গাছের ডালে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.