নিশীথ প্রামানিকের মন্ত্রী হওয়া নিয়ে খোঁচা উদয়নের - The News Lion

নিশীথ প্রামানিকের মন্ত্রী হওয়া নিয়ে খোঁচা উদয়নের

 


দি নিউজ লায়ন;  তৃণমূল ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে ছিল নিশীথ প্রামানিক কে আর তাকেই রত্ন হিসেবে বেছে নিয়েছেন মোদি ! বোঝাই যাচ্ছে দেশ কিভাবে চলছে। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের মন্ত্রী হওয়া নিয়ে খোঁচা উদয়ন গুহ। একইসঙ্গে নিশীথের রাজবংশী পরিচয় নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।


নিজেকে রাজবংশী বলে পরিচয় দেওয়া নিশীথ প্রামানিক আদতেও রাজবংশী কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন রয়েছে রাজবংশী সম্প্রদায়ের মধ্যেই। উদয়নের অভিযোগ, কোচবিহার বাসি কি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। তারপরে বিগত তিন বছরে আর কেউ তাকে দেখতে পারিনি। না কোন সামাজিক কর্মকাণ্ডে, না মানুষের পাশে।


 2020 করোনা আবহের সময় মাত্র 5 বস্তা চাল বিলি করে ঢালাও প্রচার করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। এমনকি রবীন্দ্রভবন কে নিজে হাতে নোংরা করে পুনরায় সাফাই করার মত মিথ্যে ভাঁওতাবাজির অভিযোগ উঠেছিল। একাধিক দুষ্কৃতী মূলক কাজের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমন একজনকে কিনা মন্ত্রী করছেন নরেন্দ্র মোদি!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.