অতিরিক্ত ভিড়ের চাপে স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গেল এক যাত্রী - The News Lion

অতিরিক্ত ভিড়ের চাপে স্টাফ স্পেশাল ট্রেন থেকে পড়ে গেল এক যাত্রী

 


দি নিউজ লায়ন;  ডাউন ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড়ের চাপে ট্রেন থেকে নিচে পড়ে গেল এক যাত্রী। ঘটনাটি ঘটে বুধবার ক্যানিং শাখার সোনারপুর ও বিদ্যাধরপুর স্টেশনের মাঝে গণশক্তি মোড়ের কাছে। স্থানীয় বাসিন্দারা গুরতর আহত অবস্তায় তাঁকে উদ্ধার করে রাতেই নিয়ে আসে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, মাথায় আঘাত আছে।


  খবর পেয়ে হাসপাতালে আসে সোনারপুর জি আর পি থানার পুলিস। পুলিস জানিয়েছে, আহত ব্যক্তির নাম তাপস মণ্ডল। বাড়ি জীবনতলা থানার দক্ষিণ নারায়নপুর এলাকায়। পুলিশ তাঁর পরিবারের লোকজনকে খবর দিয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, এদিন বিকাল ৫-৫০ এর ডাউন ক্যানিং স্টাফ স্পেশাল ট্রেনে অতিরিক্ত ভিড় হয়েছিল। ৭ টার পর এই ঘটনা ঘটে। ওই ব্যক্তির ঘুটিয়ারি শরীফ স্টেশনে নামার কথা ছিল। ভিড়ের চাপেই ট্রেন থেকে আচমকা নিচে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। 


মাথা থেকে রক্ত বেরোতে থাকে। তারপরেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।  এদিকে, এই ঘটনার জেরে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অনেকেই বলেন, নামে স্টাফ স্পেশাল ট্রেন চালানো হলেও প্রতিদিনই অতিরিক্ত ভিড় হচ্ছে সাধারণ মানুষের। ট্রেনের কামরাতে কোনও পুলিশ কে দেখাই যায় না। রেল থেকেই অবরোধ গণ্ডগোলের পর থেকেই গা ছাড়া ভাব দেওয়া হয়েছিল সাধারণ যাত্রীদের স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার ব্যাপারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.