পেট্রোলের মূল্য বৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি - The News Lion

পেট্রোলের মূল্য বৃদ্ধিতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি

 


দি নিউজ লায়ন;   শিলিগুড়িতে শুক্রবার সকাল ৬টা থেকে লিটার প্রতি পেট্রোলের মূল্য পৌছায় ১০০ টাকায়। শহরের একাধিক পেট্রলপাম্পে দেখা মেলা গাড়িচালকেরা ক্ষোভ উগড়ে দেন। নিয়মিত স্কুটার বাইক নিয়ে অফিসে যাতায়াতকারী চাকুরীজীবীরা জানান পেট্রোলের দাম অত্যাধিক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে গাড়ি নিয়ে অফিসে যেতে হলে একবেলা খেয়ে দিন কাটাতে হবে। কারন অধিকাংশেরই বেতন ১০-১৫ হাজার টাকা। 


আর এতে সংসার চালানো ও পেট্রোলের মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি ব্যবহার করা দুষ্কর। অনেকে আবার জানান আজ ১০০ কাল আরও বেশী হতে পারে, দিন কে দিন বেড়িয়েই চলেছে, এতে ফের বাইসাইকেলে ফিরে যেতে হবে সে দিকেই দেশ এগোচ্ছে। কেন্দ্রের সরকার মধ্যবিত্তদের মেরে লভ্যাংশ তুলে দিচ্ছেন আম্বানি আদানিদের হাতে। এই বিষয়ে দার্জিলিং জেলা তৃনমূল সভাপতি রঞ্জন সরকার কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। 


তিনি বলেন পেট্রোলের দর প্রতিদিন বাড়ছে। কেন্দ্রের বিজেপি সরকার গরিব মধ্যবিত্তদের প্রাণে মারতে উঠে পড়ে লেগেছে। আগামী ১১ ও১২ জুলাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়িতেও কেন্দ্রের জনবিরোধী এই সমস্ত কার্যকলাপের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হবে তৃনমূল। এদিকে পেট্রোলের মূল্যবৃদ্ধির জেরে মাথায় হাত পড়েছে ভাড়ার গাড়িচালকদের। তারা জানাচ্ছেন কোভিড পরিস্তিতিতে এমনিতেই পর্যটক সহ যাত্রীসংখ্যা কম। সুস্থ থাকতে হলে দূরত্ব বিধি মেনেই গাড়ি চালাতে হবে।


 তার ওপর পেট্রোলের আকাশ ছোঁয়া দর হওয়ায় ত্রাহি অবস্থা। এবারে না খেয়ে মরতে হবে। একই পরিস্থিতি যাত্রীদেরও। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে চিকিৎসা সহ নানা কাজে নিত্যদিন প্রচুর সংখ্যক পাহাড়বাসীকে সমতল শিলিগুড়িতে নেমে আসতে হয়। ছোট ভাড়ার গাড়ির ওপরই ভরসা করে আসেন তারা। সেখানে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে তাদের। এতে প্রবল সমস্যার মুখে পড়ছেন তারা। তারা জানাচ্ছেন প্রায় নিত্যদিন জরুরী কাজ সারতে এসে যাতায়াতে ভাড়া বাবদ দ্বিগুণ টাকা খরচ হচ্ছে। এভাবে আয়ের চেয়ে ব্যয় বেশী হওয়ায় দেনার মুখে পড়তে হবে তাদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.