মোদির কুশপুত্তলিকা দাহ করে কেক কেটে অভিনব প্রতিবাদ তৃনমূলের
দি নিউজ লায়ন; মোদির কুশপুত্তলিকা দাহ করে কেক কেটে অভিনব প্রতিবাদের সরব তৃনমূল। পেট্রোপণ্যের দাম সেঞ্চুরি পাড় করেছে। মধ্যবিত্তের সীমানা বাউন্ডারি বাইরে পৌঁছে গিয়েছে পেট্রোল ডিজেলের দর। সোমবার রাজ্যের পাশাপাশি শিলিগুড়ির যুব তৃণমূলের তরফে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
যুব তৃনমূলের তরফে মোদীজির কুশপুতুল দাহ করে বিক্ষোভে সরব হন তৃনমূলের কর্মী সমর্থকেরা। শিলিগুড়ি ভেনাস মোড়ে মোদি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন তারা। একইসঙ্গে অভিনব কায়দায় বিক্ষোভ স্থানে দাঁড়িয়ে কেক কাটা দেখে চমকে যান পথচলতি মানুষেরা।
দার্জিলিং জেলা তৃনমূলের মুখপাত্র বেদব্রত দত্ত জানান পেট্রোলের দর ১০০এর সেঞ্চুরি করেছে। মধ্যবিত্তদের হাতের নাগালে বাইরে বাউন্ডারি হাঁকিয়েছে পেট্রোপণ্যের দাম। তার বিরোধিতায় সর্বভারতীয় তৃণমূল সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা রাজ্যের পাশাপাশি শিলিগুড়িতে আন্দোলনে নেমেছি। এই কেক মোদিবাবু যে দেশকে লুঠ করে নিজ উন্নতির ভাঁড়ার পূর্ন করছেন তারই প্রতীক। এই কেক কেটে তা ফেলে দেওয়া হবে। বিজেপি সরকারের কৃতিত্বে দেশ উন্নতিতে পরিবর্তে পেট্রোলের দরে সেঞ্চুরি হাঁকিয়েছে।

Post a Comment