চন্দ্রকোনায় বিজেপি ছেড়ে শতাধিক কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের হিজলি এলাকায় বিজেপি ছেড়ে শতাধিক বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা অশোক কোটাল ।
তিনি তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তাদের সকলকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সঙ্গে তিনি তাদের সকলকে দলের হয়ে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতা অশোক কোটাল বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপি দলের কোনো অস্তিত্ব আর থাকবেনা। যারা ভুল বুঝে বিজেপিতে যোগদান করেছিল তারা দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন।
তিনি আরো বলেন যে শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে এই এলাকার কোন মানুষ বিজেপি আর করবে না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কর্মীরা বলেন আমরা স্বেচ্ছায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। বিজেপি একটি মিথ্যাবাদী রাজনৈতিক দল, তাই বিজেপি দলের সাথে আর থাকা যায় না বলে তারা জানান। তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই এলাকার উন্নয়নে কাজ করার জন্য বিজেপি দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে তারা জানান।

Post a Comment