অবৈধভাবে কাঠ মজুত করার অভিযোগে কাঠের মিল বন্ধ করে দিল বন দপ্তরের আধিকারিকরা - The News Lion

অবৈধভাবে কাঠ মজুত করার অভিযোগে কাঠের মিল বন্ধ করে দিল বন দপ্তরের আধিকারিকরা

 


দি নিউজ লায়নঃ অবৈধভাবে কাঠ মজুত করার অভিযোগের খবর পেয়েই মঙ্গলবার হাবরার চোংদা মোড় সংলগ্ন একটি কাঠের মিলে হানা দেয় বন দপ্তরের আধিকারিকরা।বন দপ্তর সুত্রে জানা গেছে উদ্ধার করা হয়েছে বেশ কিছু বেআইনি ভাবে মজুত করা কাঠ।কাঠ মিলের মালিককে বন দপ্তরের অফিসে দেখা করার কথাও জানিয়ে এসেছেন আধিকারিকরা। বৈধ কাগজ না থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেই বন দপ্তর সুত্রে জানা গেছে।আপাতত হাবরার ঐ কাঠের মিলটি বন্ধ করে দিয়েছেন আধিকারিকরা।


 হাবরার চৌংদা মোড় সংলগ্ন ঐ কাঠের মিলের এক কর্মচারী বলেন মিলে কাজ করেই সংসার চলে আমাদের। বন দপ্তরের আধিকারিকরা মিল বন্ধ করে দিয়েছেন।মিল বন্ধ হয়ে গেলে আমাদের অনেকেই কাজ হারাবেন।


কাঠ মিলের মালিক প্রশান্ত দাস বলেন, বন দপ্তরের  আধিকারিকরা যে সকল গাছের গুড়ি গুলোকে অবৈধ হিসেবে  বাজেয়াপ্ত করেছেন,সেগুলো মিলে কাটানোর জন্য রেখে গেছেন।কেউ কেউ বাড়িতে জায়গা ছিল না বলে আমার কাঠের মিলে রেখে গেছেন। আমার কাছে সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। তিনি বলেন বন দপ্তর থেকে আমাকে  লাইসেন্স এবং কাগজপত্র নিয়ে দেখা করতে৷ বলেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.