করিমপুরের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান
দি নিউজ লায়নঃ নদিয়ার করিমপুরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মী-সমর্থকেরা। বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় ৫০ জন কর্মী সমর্থকরা। এদিন বিকেলে করিমপুর ১ নম্বর ব্লকের পাট্টাবুকা গ্রামের ১২৮ নম্বর বুথে বিজেপি দল ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন করিমপুর ১ নম্বর ব্লকের সভাপতি তরুণ সাহা, এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি অরুন মন্ডল সহ আরো অনেকে।
দল ছেড়ে এসে দলীয় পতাকা হাতে নিয়ে কর্মীরা বলেন, বিজেপিতে থাকাকালীন দম বন্ধ হয়ে আসছিল। মানুষের জন্য কাজ করতে পারছিলাম না, তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের জন্য কাজ করবার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি এবং সৈনিক হিসেবে কাজ করব বলে জানিয়ে দিলেন। করিমপুর ১ নম্বর ব্লকের পাট্টাবুকা গ্রামে তৃণমূলের এদিনের এই আনুষ্ঠানিক সভায় প্রচুর মানুষের উপস্থিতি উৎসাহ যুগিয়েছে কর্মী-সমর্থকদের।

Post a Comment