বালি গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই - The News Lion

বালি গাড়ির ধাক্কায় গুরুতর জখম দুই

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর চামটি ডাঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় যে একটি বালি গাড়ির ধাক্কায় দুই যুবক গুরুতর আহত হয়। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাঁকরাইল ব্লক এর ভাঙ্গা গড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। যখম দুই যুবকের নাম ইন্দ্রজিৎ সিং  ও  দিলীপ সিং। 


তাদের বাড়ি ঝাড়গ্রাম ব্লকের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের ঘটিডুবা গ্রামে। ওই দুই যুবক মোটরবাইকে সাঁকরাইল এর দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় অন্য দিক থেকে আসছিল একটি বালি গাড়ি। বালি ভর্তি গাড়িটি তাদের সজোরে ধাক্কা দিলে দুই যুবক বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থনীয় বাসিন্দারা এসে উদ্ধারের কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ। ঘটনাস্থলে এসে সাঁকরাইল থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় যখম দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। 


তাদের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। পুলিশ বালি ভর্তি  গাড়িটি  আটক করেছে ।বালি গাড়ির চালক পলাতক। এলাকায় বাসিন্দারা বলেন বালি গাড়ি টি দ্রুতগতিতে যাচ্ছিল। যার ফলে ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা পুলিশের কাছে বালি গাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।সেই সঙ্গে বালি গাড়ির চলাচল নিয়ন্ত্রণে আনার দাবি জানান। সাঁকরাইল থানার পুলিশ বালি ভর্তি গাড়ি টি কে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.