ব্ল্যাক বিয়ারের আয়েশি মেজাজের দৃশ্য ভাইরাল - The News Lion

ব্ল্যাক বিয়ারের আয়েশি মেজাজের দৃশ্য ভাইরাল

 


দি নিউজ লায়ন;   তপ্ত গরমে ভার্চুয়াল সাফারিতে দর্শকদের তাঁক লাগলো হিমালয়ান ভালু। গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচতে বরফের চাই নিয়ে ব্ল্যাক বিয়ারের আয়েশি মেজাজের দৃশ্য নিমেষে ভাইরাল নেটাগরিকদের মধ্যে। মাঝে বেশ কয়েকদিন বৃষ্টিপাতের পর শুক্রবার শিলিগুড়ির তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। হাঁসফাঁস দশা ছিল সকলেরই। 


আর এর মাঝেই বরফের চাই নিয়ে নিজ শরীরের হাঁসফাঁস দশা মেটালো বেঙ্গল সাফারির হিমাল্যায়ান ব্ল্যাক বিয়ার ড্যাডি। বেশ কয়েক বছর আগে দার্জিলিং পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্ক থেকে শিলিগুড়ি শালুগাড়ার বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারিতে আনা হয় দুটি ব্ল্যক বিয়ার জেনিফার ও ড্যাডি। এদিন বরফের চাই নিয়ে তাদের খেলার ছবি ভার্চুয়াল মাধ্যমে দর্শকদের সঙ্গে ভাগ করে নেয় বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের তরফে জানানো হয় গ্রীষ্মের দাবদাহের মাঝে বন্যপ্রাণীদের স্বস্তি দিতে তাদের ক্রলে ও খেলার জায়গায় বরফের চাঁই দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.