দুটি লরির রেষারেষিতে ভয়াবহ সংঘর্ষ, নিহত চালক
দি নিউজ লায়ন; দুটি লরির রেষারেষির ফলে ভয়াবহ সংঘর্ষে মৃত্যু হল এক চালক এর। শুক্রবার দুপুরে কান্দি ফারাক্কা বাদশাহী রোড এর ওপর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃত লরি চালকের নাম মফিজ উদ্দিন মন্ডল(৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী জেলা থেকে আসার পথে দুটি পণ্য বোঝাই লরির মধ্যে রেষারেষি শুরু হয়। এমন সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পরস্পরের মুখোমুখি সংঘর্ষ অবতীর্ণ হলে দুর্ঘটনায় মৃত্যু হল এক চালক এর। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কখন ধরে অবরুদ্ধ হয়ে থাকে কান্দি ফারাক্কা বাদশাহী রোড।

Post a Comment